Terms and Conditions

১) মার্চেন্টকে অবশ্যই গাইবান্ধা এক্সপ্রেস সার্ভিস এর ওয়েবসাইটে প্রোডাক্ট ডেলিভারির জন্য সকল প্রকার তথ্য এবং সঠিক ওজন নির্ধারণ করে অর্ডার প্লেস করতে হবে, ওজন ভুল দিয়ে অর্ডার প্লেস করা হলে কর্তৃপক্ষ সঠিক ওজন দিয়ে আপডেট করার ক্ষমতা রাখে। ২) মার্চেন্ট সকল প্রকার প্রোডাক্টের প্যাকেজিং এর ব্যবস্থা করবেন। ৩) প্রোডাক্ট পিক করতে কালেক্টর পৌঁছানোর আগেই মার্চেন্টকে প্রোডাক্ট প্রস্তুত রাখতে হবে। ৪) মার্চেন্ট ভুল ওজন সিলেক্ট করলে গাইবান্ধা এক্সপ্রেস সার্ভিস কর্তৃপক্ষ যথাযথ ওজন ঠিক করে যথাযথ বিল চার্জ নির্ধারণ করার ক্ষমতা রাখে। ৫) ক্রটিযুক্ত প্যাকেজিং এর কারনে প্রোডাক্ট ড্যামেজ হলে গাইবান্ধা এক্সপ্রেস সার্ভিস কর্তৃপক্ষ দায়ী থাকবে না। ৬) গাইবান্ধা এক্সপ্রেস সার্ভিস ডেলিভারিকৃত পণ্যের ধার্যকৃত টাকা কালেক্ট করবে এবং কাস্টমার ডেলিভারি পাওয়ার ৭ দিনের মধ্যে মার্চেন্টকে প্রদান করবে। সরকারী ছুটি কিংবা অনিবার্য কারন বশত প্রতিশ্রুত তারিখ পরিবর্তন হতে পারে। ৭) গাইবান্ধা এক্সপ্রেস সার্ভিস এর মাধ্যমে মার্চেন্ট শুধুমাত্র বৈধ প্রোডাক্ট ডেলিভারি করতে পারবেন। কোন প্রকার নাশকতামূলক কিংবা অবৈধ প্রোডাক্ট ডেলিভারি করা যাবে না। ৮) প্রোডাক্ট ডেলিভারী/রিটার্ন এর সময় কোন ড্যামেজ/হারিয়ে গেলে গাইবান্ধা এক্সপ্রেস সার্ভিস উক্ত প্রোডাক্ট মূল্য (সর্বোচ্চো ৫০০ টাকা পর্যন্ত) ক্ষতিপূরণ বহন করবে। ৯) কোন কারণে কাস্টমার প্রোডাক্ট গ্রহণ না করলে কাস্টমারকে না পাওয়া গেলে প্রোডাক্ট মার্চেন্টকে রিটার্ন করা হবে। সেক্ষেত্রে মার্চেন্ট রিটার্ন প্রোডাক্ট গ্রহণ করতে বাধ্য থাকিবে। ১০) কাস্টমার একবার প্যাকেজিং খুলে ফেললে গাইবান্ধা এক্সপ্রেস সার্ভিস আর সেই প্রোডাক্ট রিটার্নের জন্য গ্রহণ করবে না। ১১) ভঙ্গুর প্রোডাক্টের ক্ষেত্রে অতিরিক্ত ৩০ টাকা চার্জ প্রযোজ্য হবে। ১২) গাইবান্ধা এক্সপ্রেস সার্ভিস যে কোন পরিস্থিতিতে চুক্তির পরিবর্তন ও পরিবর্ধনের ক্ষমতা রাখে। ১৩) গাইবান্ধা এক্সপ্রেস সার্ভিস এর সার্ভিসের ক্ষেত্রে নিম্নে প্রদত্ত ডেলিভারি চার্জ এবং COD চার্জ ১% প্রযোজ্য হবে (সর্বনিম্ন ১০ টাকা)। ১৪) প্রোডাক্ট ডেলিভারি/রিটার্নের ৪৮ ঘন্টার পরে কোন ধরনের কমপ্লেইন গ্রহনযোগ্য হবে না ।